মালদা

কালিয়াচকের জালালপুর অঞ্চলে সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে চারটি রাস্তা উদ্বোধন

কালিয়াচকের সুজাপুর বিধানসভা কেন্দ্রের জালালপুর অঞ্চলে উদ্বোধন করা হল চারটি রাস্তার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক ঈশাখান চৌধুরী সহ কংগ্রেস নেতা ফিটু রহমান, এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ।

         জানা যায়, সাংসদ উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই চারটি রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। ছতরগাছি, মিরগাম, ঠাকুরপাড়া, নতিবপুরের চারটি রাস্তা তৈরির কাজ শুরু হল। এর পাশাপাশি সাংসদ তহবিলের ৫ লক্ষ টাকা ব্যয়ে সেলিমপুর কবর স্থান বাউন্ডারি এবং একটি পুকুরের গার্ডয়ালের উদ্বোধন করা হয়।

         সুজাপুর বিধানসভার বিধায়ক ঈশাখান চৌধুরী জানান, জালালপুর অঞ্চলে মোট ২০ লক্ষ টাকার কাজ হবে। সাংসদ তহবিল থেকে শনিবার ১০ লক্ষ টাকা ব্যয়ে চারটি রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছেন। এছাড়াও ৫ লক্ষ টাকার কাজ করা হবে এবং বাকি টাকারও কাজ করা হবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BaW5Lq-UhI0